মালদা

মালদা শহরের দেশবন্ধু পাড়ায় দুঃসাহসিক চুরি, তদন্তে ইংরেজবাজার থানার পুলিশ

ইংরেজবাজার শহরের দেশবন্ধু পাড়ায় ঘটলো দুঃসাহসিক চুরির ঘটনা। বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে দুস্কৃতিরা বাড়িতে ঢোকে। তছনচ করে সমস্ত আসবাবপত্র। যদিও বাড়িতে কেউ না থাকায় চুরি যাওয়া সামগ্রির সঠিক তথ্য এখনো পাওয়া যায় নি। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

       জানা যায়, ওই বাড়ির মালিকের নাম শ্যামল সাহা। সে অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক। তার দুই ছেলে। কর্মসুত্রে বড় ছেলে কলকাতায় থাকে। দিন কয়েক আগে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ওই শিক্ষক কলকাতায় গিয়েছে চিকিৎসা করাতে। মঙ্গলবার সকালবেলায় পাশের বাড়ির পরিচারিকা প্রথমে লক্ষ্য করেন বাড়ির দরজা খোলা। এরপর তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান। এরপর এলাকাবাসীরা একত্রিত হয়ে বাড়িতে ঢোকে। দেখা যায় ঘরের সমস্ত আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপর তারা ইংরেজবাজার থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে।

    এবিষয়ে এক গৃহবধূ বেলা মুখার্জী জানান, এদিন তিনি পরিচারিকার কাছ থেকে ঘটনাটি জানতে পারেন। এরপর সকলকে ঘটনাটি জানায়। পরে পুলিশ আসে। তবে বাড়িতে কেউ ছিল না বলে তিনি জানান।

    এদিকে এই ঘটনায় অমিয় বসাক নামে এক যুবক জানান, এই বাড়ির মালিক তার ছোট ছেলেকে সঙ্গে নিয়ে কোলকাতায় গেছেন চিকিৎসা করাতে। তবে এই ঘটনায় কি কি চুরি গেছে তা তিনি সঠিক ভাবে বলতে পারেননি।